বাংলাদেশে ভূমি সেটেলমেন্ট বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ভূমি জরিপ থেকে শুরু করে ভূমি রেকর্ড করা,নাম পত্তন করা, রেকর্ড সংশোধন করা, ভূমি রেজিস্ট্রেশন করা ইত্যাদি অনেক কিছু এ বিভাগের অন্তর্গত। দেশের গরিব ধনী সব মানুষই এ বিভাগের আওতাভুক্ত। জমি রেকর্ড করানো, রেকর্ড সংশোধন করানো, রেজিস্ট্রি করা, নাম পত্তন করানো ইত্যাদি জমি সংক্রান্ত সব ব্যাপারে এই বিভাগের এবং দপ্তরের দ্বারস্থ হতে হয়। এতে হয়রানির শেষ নেই। উপজেলা পর্যায়ে এই হয়রানি সবচেয়ে বেশি। ঘুষ ছাড়া কোনো কাজই এখানে হয় না।এর জরুরি প্রতিকারের জন্য কার দৃষ্টি আকর্ষণ করবো?
মোহাম্মদ আইউব আলী,
রায়েন্দা, শরণখোলা, বাগেরহাট
