স্টেইনের বিরুদ্ধে হবে ধাওয়ানের আসল পরীক্ষা : আজহারুদ্দিন

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:১৪
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারুদ্দিন বলেছেন দলের নতুন ব্যাটিং সেনসেশন শিখর ধাওয়ানের পারফরম্যান্সে তিনি মুগ্ধ। তবে ধাওয়ানের আসল পরীক্ষা হবে বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে। আজহার বলেন, ‘সব ধরনের পরিবেশেই বেশ ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম হওয়ায় তাকে খুব ভাল একজন খেলোয়ার বলেই মনে হচ্ছে। অনেকটা আমাদের প্রজন্মের এ্যালান লাম্ব কিংবা মার্ক ওয়াহর মত। দক্ষিণ আফ্রিকায় স্টেইনের বিরুদ্ধে হবে ধাওয়ানের আসল পরীক্ষা।’