জেলার অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের শাহিন শেখ (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর দিলে পুলিশ গতকাল বুধবার সকালে ফুলতলা উপজেলার দামোদার গ্রামের বিলের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত শাহিন শেখ অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের ছালু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে হত্যা করে ডোবার মধ্যে ফেলে যায়। তার গলায় কালো দাগ রয়েছে। ফুলতলা থানার ওসি এমদাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শাহিন শেখকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি তিনি ‘সুবিধাজনক’ লোক ছিলেন না। আমরা হত্যার মোটিভ উদঘাটনসহ হত্যাকারীদের আটকের চেষ্টা করছি।
