মিরসরাইয়ে সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হল নিজামউদ্দিন (৩২) ও নাছিরউদ্দিন (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ইমামপুর গ্রামের আবুল কাসেমের বাড়িতে নিজামউদ্দিন ও নাছিরউদ্দিন নামের দুই শ্রমিক সেফটি ট্যাংক পরিষ্কার করতে আসেন। এক পর্যায়ে ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। আহত অবস্থায় প্রথমে তাদের বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মস্তানগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
