আজ ১৫ আগস্ট ভাষা সৈনিক, সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সহকারী সম্পাদক হাসান ইকবাল-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের বাসভবন সংলগ্ন বড়বাগ জামে মসজিদ, মিরপুর-২, ঢাকায় (মিরপুর থানার পিছনে) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সহকর্মী, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজনসহ সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
