আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সন্ত্রাসী হামলার আশঙ্কায় সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনটি রাজ্যে মাওবাদীদের ব্যাপক হামলার আশঙ্কা করা হচ্ছে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসকে এখনও মাওবাদীরা ‘কালা দিবস’ হিসেবে পালন করে। প্রতি বছরই মধ্য ভারত ও হিন্দি বলয়ে তারা ১৫ অগস্ট ও ২৬ জানুয়ারি সরকারি কর্মী, পুলিশ, রেলের সম্পত্তিসহ সরকারি সম্পত্তির উপর হামলা চালায়। এবার তারা আরও বড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। গতকাল বুধবার গোয়েন্দা সংস্থা এ ব্যাপরে সতর্ক করেছে। এনডিটিভি জানায়, নয়াদিল্লিতে লাল কেল্লায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করে মাওবাদীরা আগামীকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ আহ্বান করেছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, আজ দুপুর দেড়টা থেকে স্বাধীনতা দিবসের দিন এবং তার পর যে কোন সময় ঝাড়খণ্ড, ছত্তিসগড় ও বিহারে বড় হামলা চালাতে পারে মাওবাদীরা। এ ব্যাপারে তিন রাজ্যকে চূড়ান্ত সতর্ক করে দিয়েছে গোয়েন্দা সংস্থা।
