মেদিনীপুর সীমান্তে বাংলাদেশি মহিলা আটক

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৪১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে বিএসএফ বাংলাদেশি মহিলাকে আটক করেছে। গতকাল বুধবার ভারতের অভ্যন্তর থেকে সীমান্ত পার হওয়াকালে পুটিখালী ক্যাম্পের বিএসএফ বাংলাদেশি ভাতি খাতুনকে (৫০) আটক করে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার হরিহরনগর গ্রামের ভাতি খাতুনের সঙ্গে ভারতীয় নাগরিকের বিয়ে হয়। তার স্বামী আবুল কাশেম ভারতে বসবাস করলেও ভাতি খাতুন তার পিত্রালয় হরিহরনগরেই থাকেন। ঈদ উপলক্ষে তিনি ভারতে তার স্বামীর সাথে দেখা করে গতকাল পুটিখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিজিবি সূত্র জানায়, এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠক আহ্বান করে পত্র দেয়া হয়েছে।