এ আউয়াল এমপির শাশুড়ির ইন্তেকাল

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৪৩
পিরোজপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়ালের শাশুড়ি ফিরোজা বেগম (৮৫) গত মঙ্গলবার ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। গতকাল সকালে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মেয়ে লায়লা ইরাদ পিরোজপুরের এমপি এ কে এম এ আউয়ালের স্ত্রী এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। আজ বুধবার মরহুমার লাশ মাদারীপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।