আজকের রাশিফল

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২০:২৪
আজ ১ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ১ ও ৭। শুভবার রবি ও সোমবার। শুভরত্ন রুবী ও এ্যামিথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি :রিজার্ভ ও আত্মনির্ভরশীল সৃজনশীলতা আধ্যাত্মিকতা দ্বারা আপনার ব্যক্তিমানস নিয়ন্ত্রিত। মৌলিক চিন্তা ধারার প্রতি আপনার আকর্ষণ রয়েছে। গতানুগতিক পথে আপনি চলতে চান না। আপনি নেপথ্যে থেকে কাজ করতে চান। পারিপার্শ্বিকতা সহজেই আপনাকে প্রভাবিত করে। সাফল্য লাভের জন্য আপনাকে আত্মপ্রকাশে যত্নবান, অধ্যবসায়ী, ধৈর্যশীল ও বাস্তবাদী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী গাব্রিয়েল লিপম্যান, কবি টেড হিউজ, কার্টুনিস্ট হ্যারল্ড কস্টার, আবদুর রহমান খাঁ, তারানা হালিম, শেখ আবদুল হাকিম। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ দায়িত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। আজ মন ভালো থাকবে। প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। ব্যবসায়িক বাধা দূরীভূত হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্তি যোগ আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কোনো কারণে মন চঞ্চল থাকতে পারে। কাজকর্মে ভুল করতে পারেন। আপনজনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ মন খুব একটা ভালো থাকবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। কোনো সূত্র থেকে অর্থাগমনের সম্ভাবনা আছে। কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো ঝামেলা হতে পারে। ভাই-বোনদের সাথে কোনো মতবিরোধ দেখা দিতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। স্বামী বা স্ত্রীর ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে । সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো বন্ধুর বিপদে তার পাশে দাঁড়াবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। দাম্পত্য দিক খুব একটা ভালো নাও যেতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। বিশেষ কোনো গুণের জন্য প্রশংসিত হতে পারেন। সঙ্গীতজ্ঞ ও অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের পরীক্ষার ব্যাপারে ভালোভাবে প্রসূতি নিতে হবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শিক্ষক বা অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক উন্নতির যোগ আছে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। প্রয়োজনে চিকিত্সদের পরামর্শ নিন। পথ চলাচলে সতর্ক থাকুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ মন অবসাদগ্রস্ত হতে পারে। কোনো কারণে বিচলিতবোধ করবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। বিশেষ কোনো কাজের জন্য পুরস্কার ও স্বীকৃতি পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে অধিকতর মনযোগী হতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। কারো আচরণে মনে কষ্ট পাওয়ার আশংকা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কারিগরি শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। কোনো ঘনিষ্ঠজনের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। যে কোনো পরিস্থিতিতে আপনজনদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকি বিনিয়োগ না করলেই ভালো করবেন । কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। সাবধানে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রতিভা বা যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন।