++ ১৫২৭ সালে ২১ এপ্রিল বাবর পানি পথের প্রথম যুদ্ধে লোদী বংশের শেষ সুলতান ইব্রাহীম লোদীকে পরাজিত করে আগ্রা দখল করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
++ অনেকের মতে শের শাহের আসল নাম ছিল ফরিদ। বাঘকে হত্যা করার ফলে বিহারী খান তাকে শেরশাহ উপাধি দেন।
++ শেরশাহ ‘দাম’ নামের তাম্র মুদ্রা এবং ‘ঘোড়ার ডাকের’ (ডাকচৌকি) প্রচলন করেন। এ ছাড়া তিনি সোনার গাঁ হতে সিন্ধু পর্যন্ত প্রায় ১৫০০ ক্রোশ সড়ক নির্মাণ করেন যা ‘গ্রান্ড ট্রাঙ্ক রোড’ নামে পরিচিত।
++ ১৫৪৫ সালে শেরশাহের মৃত্যুর পর তারপুত্র জালাল উদ্দিন দিল্লির সুলতান হন।
তবে ১৫৫৫ সালে প্রথম দিকে হুমায়ুন লাহোরে প্রবেশ করেন এবং সিকান্দর শাহকে পরাজিত করে পুনরায় মোগল শাসন শুরু করেন।
++ সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহন করেন।
++ সম্রাট আকবর সমগ্র ভারতকে ১৫টি প্রশাসনিক এককে বিভক্ত করেন। এর প্রত্যেকটির প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে বলা হত সুবেদার।
++ সম্রাট জাহাঙ্গীর রাজ্য পরিচালনার জন্য ১২টি আইন প্রণয়ন করেন, যা ‘দস্তর-উল-আলম’ নামে পরিচিত ছিল। এ ছাড়া ১৬০৬ সালে তার আমলেই ‘নওরোজ উত্সব’ পালনের শুরু হয়।
++ সম্রাট শাহজাহান পঞ্জিকা বা কাল গণনার পদ্ধতির পরিবর্তন করেন। সৌর মাসের পরিবর্তে তিনি চন্দ্র মাসের গণনার রীতি প্রবর্তন করেন।
