স্মরণীয় উক্তি

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২০:২৫
++ যে সেবা তুমি দিয়েছ তার বিষয়ে নীরব থাকো, আর যে সেবা তুমি গ্রহণ করেছ সে বিষয়ে উচ্চকিত হও। - সেনেকা ++ যখন তুমি মানুষের সেবা করতে পারো না, তখন তুমি কীভাবে আত্মার সেবা করবে? যখন তুমি জীবনকেই জানলে না, তখন কী করে তুমি মৃত্যুকে বুঝবে? - কনফুসিয়াস ++ তুমি কী করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে তা-ই মুখ্য। - মাদার তেরেসা ++ মানুষের চূড়ান্ত লক্ষ হওয়া উচিত সেবা, শাসন নয়। - আলবার্ট আইনস্টাইন ++ সেবা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হও। কারণ, আমরা অপরকে যে সেবা দিই, সেটাই আমাদের জীবনের সঞ্চয়। - প্রবাদ