তানিয়া সিদ্দিক
তানিয়া সিদ্দিক কুমিল্লা বোর্ডের অধীনে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সৈয়দ সিদ্দিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মা মোসা. পারুল বেগম গৃহিণী।
বেনজীর হোসেন
বেনজীর হোসেন এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মীর নাজিরুল হোসেন এবং আসমানী হোসেনের জ্যেষ্ঠ কন্যা। সে ভবিষ্যতে চার্টার্ড একাউন্টেন্ট হতে চায়।
স্বর্ণালী রায়
স্বর্ণালী রায় এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিডিএ-৫ পেয়েছে। সে স্বপন কুমার রায় ও লাকি রায়ের মেয়ে।
শিল্পী মণ্ডল
শিল্পী মণ্ডল এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের চিতলমারীর কালীদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে কৃষক নকুলেশ্বর মণ্ডল ও গৃহিণী রেখা মণ্ডলের মেয়ে।
উজ্জল বৈরাগী
উজ্জল বৈরাগী এইচএসসি পরীক্ষায় বাগেরগাটের চিতলমারীর কালীদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে কৃষক কৃষ্ণপদ বৈরাগী ও গৃহিণী গীতা রানী বৈরাগীর ছেলে।
