গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা, কাঙালি ভোজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অন্যতম। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
ভান্ডারিয়া (পিরোজপুর) \ গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শোকর্যালি, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, মিলাদ অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. উজির আলী। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ওসি মতিউর রহমান, কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদার, যুগ্ম আহবায়ক ফাইজুর রশিদ খশরু, লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান, আ. রশিদ মৃধা, আবুল বাসার বাদশা, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, শফিক মান্নান, লিটন পেশকার, সগির হোসেন পোদ্দার, ছাত্রলীগের মো. এহসাম হাওলাদার প্রমুখ। পরে যুবক ঋণের চেক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দলীয় উদ্যোগে গণভোজ, আলোচনা সভা, দরিদ্রদের ফ্রি চিকিত্সা ও ওষুধ বিতরণ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল বাসার ।
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে কালোব্যাচ ধারণ, আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. শরীফ আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক হাসিনা বেগম, জাকির হোসেন খান, বিশ্বাস সাইদুর রহমান, আ. হালিম হাওলাদার, মুরাদ হোসেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, স্বর্ণা রানী সাহা, তানজিলা আক্তার, ইসরাত জাহান, জান্নাত, আমেনা আক্তার, রিমা ও মরিয়ম আক্তার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. আমিন খান। এছাড়াও মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালোব্যাচ ধারণ, শোকর্যালি, পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক শংকর দাস’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, আ. মালেক হাওলাদার, মাহবুব গাজী, সঞ্জীব কুমার মজুমদার, শিক্ষার্থী প্রশেনজিত্ কর্মকার, ইমতিয়াজ, আমীর ও শুভ প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর) \ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পৌর শহরে শোক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু শীল, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মজিবুল হক খান মঞ্জু আ’লীগ নেতা আরিফ উল হক, যুবলীগরে কেন্দ্রীয় সহ-সম্পাদক তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) \ কাউখালীতে বঙ্গবন্ধুর ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠান ছাত্রলীগের দু’-গ্রুপে সংঘর্ষে আহত হয় ৫ জন। এসময় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুত্বর আহত সাবেক প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাওনকে (২৮) বরিশাল শেরে বাংলা মেডিকলে কলেজে ভর্তি করা হয়েছে।
জিয়ানগর (পিরোজপুর) \ সকালে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঃ খালেক গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, ওসি নাসির উদ্দিন মল্লিক, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক দুলাল, সাইদুর রহমান সাইদ, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন, শাহিন গাজী, আবু বরক সিদ্দিক লাভলু, মাসুদ রানা প্রমুখ।
কাঠালিয়া (ঝালকাঠি) \ এ উপলক্ষে অডিটরিয়ামে ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল হক মৃধা, কৃষি অফিসার মো. সাইদুর রহমান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, অধ্যাপক এমদাদ ফারুক, প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, উপজেলা যুবলীগ সভাপতি ফায়জুল আলম সিদ্দিকি, যুবলীগ নেতা জাহিদ মল্লিক, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য অলি আহাদ, ছাত্রলীগ নেতা কাওসার আহম্মেদ জেনিভ ও মো. রোকন সিকদার প্রমুখ।
উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ফরাজীর সভাপতিত্বে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান গাজী আবদুর রউফ, মুক্তিযোদ্ধা আ. হামিদ খান. জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন খান, মজিবুর রহমান, আবদুল ওয়াহাব খান, মেজবাউদ্দিন দুলাল, আমির হোসেন মোল্লা, যুবলীগ আহবায়ক আবুল হোসেন মোল্লা প্রমুখ। ইউনিয়ন সভাপতি জাকির হোসেন ফরাজীর নেতৃেত্বে এক শোক র্যাাল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মনস্বিতা মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। বক্তব্য রাখেন অধ্যাপক গোবিন্দ্র চন্দ্র সরকার, রমিজ উদ্দিন, বিপ্লব কান্তি, কমিটির সদস্য আলতাফ হোসেন মাস্টার, শিক্ষার্থী রেখা আক্তার, হাবিবা আক্তার, রেহেনা আক্তার, মানসুরা আক্তার প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন (ইফার) হিফযুল কোরআন প্রতিযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার। বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক আ. সালাম ও মডেল কেয়ার টেকার আনিসুর রহমান প্রমুখ। হিফযুল কোরআন প্রতিযোগিতায় উজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৩ গ্রুপে ৩০ জন হাফেজ অংশগ্রহণ করে ক গ্রুপে রুম্মন বিন সালেহ, খ গ্রুপে মো. সোলায়মান ও গ গ্রুপে রুমান মুন্সি প্রথম স্থান অধিকার করেন। সভাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ধামরাই (ঢাকা) \ ধামরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলার ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর মোল্লার সহযোগিতায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
ভেড়ামারা (কুষ্টিয়া) \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজধারণ করেন। ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সহ-সভাপতি হাজ্বী আক্তারুজ্জামান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
আদিতমারী (লালমনিরহাট) \ প্রশাসনের উদ্যোগে দিবসটিতে আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ মাঠ থেকে সকালে এক শোক র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল হক। উপস্থিত ছিলেন ইউএনও রেজাউল আলম সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, শিক্ষক সমিতির সচিব মোজাম্মেল হক, মজিবর রহমান প্রমুখ।
খোকসা (কুষ্টিয়া) \ নির্বাহী অফিসারের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং র্যালি বের করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মুহাঃ মুস্তাফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল, থানা ওসি হরেন্দ্রনাথ সরকার প্রমুখ।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) \ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, কুলিয়ারচর ডিগ্রী কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দুমকি (পটুয়াখালী) \ আলোচনা সভায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম, উপজেলা সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ।
কাহালু (বগুড়া) \ সকালে এক শোক র্যালি, আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছিম আহমেদ, কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সম্পাদক আব্দুল মান্নান, কাহালু ইউপি চেয়ারম্যান পিএম বেল্লাল হোসেন প্রমুখ।
নগরকান্দা (ফরিদপুর) \ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুনিল কুমার চক্রবর্তী, নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু বকর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) \ এতে সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগ অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ।
দাউদকান্দি (কুমিল্লা) \ প্রতিটি অনুষ্ঠানেই বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি করা হয়। ১৫ আগস্ট শহীদদের উদ্দেশ্যে মসজিদ মন্দিরে প্রার্থনা করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) \ বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি চত্বরে কাঙ্গালি ভোজ ও শোক অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন, প্যানেল মেয়র নূর হোসেন, আমিনুল ইসলাম, নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা) \ এ সময় উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, সাহিত্য-সংস্কৃতি পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
নাগরপুর (টাঙ্গাইল) \ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রিয়াজউদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম উইলিয়াম, থানা আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আবু আশরাফ টিপু, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবীর প্রমুখ।
চারঘাট (রাজশাহী) \ কর্মসূচির মধ্যে ছিল র্যালি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুজ্জান, আওয়ামী লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির প্রমুখ।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) \ এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে র্যালি, শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং ইউএনও মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী (মেহেরপুর ) \ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. আব্দুস সালাম, সাবেক সাংসদ মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, আওয়ামী লীগ নেতা আবুল হাসেম ও মনিরুজ্জামান আতু প্রমুখ।
হালুয়াঘাট (ময়মনসিংহ) \ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি অ্যাডভোকেট।
পূর্বধলা (নেত্রকোনা) \ উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
সৈয়দপুর (নীলফামারী) \ সৈয়দপুরে কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি- বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এছাড়াও আলোচনা সভা, চিত্রাংকন, হামদ-নাত, কবিতা, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) \ শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। চাটখিল উপজেলা ও পৌর আওয়ামী লীগ পৌর শহরে শোক র্যালি বের করে।
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) \ উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, যুব ঋণ বিতরণ, মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত, উন্নত মানের খাবার পরিবেশন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) \ পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাত্র/ছাত্রীদের হামদ ও নাত প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনিক সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহম্মদ। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ ইমদাদুল হক।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) \ দিনব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ১০১টি স্পটে কাঙ্গালী ভোজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) \ অফিসার্স ক্লাবে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহরে শোক র্যালি এবং উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জীবননগর (চুয়াডাঙ্গা) \ উপজেলা পরিষদের অনুষ্ঠানমালায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা ও ইউএনও সাজেদুর রহমান র্যালিতে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) \ কসবায় গৃহীত কর্মসূচির মধ্যে ছিল; সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
ফুলবাড়ি (দিনাজপুর) \ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোক র্যালি পৌর শহরে বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।নানা আয়োজনে দিনাজপুরের হিলিতে জাতীয় শোক দিবস পালিত হয়। পরে দিবসটি উপলক্ষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য আজিজুল হক, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।
বোদা (পঞ্চগড়) \ স্থানীয় সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বিশাল শোক র্যালি বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।
দৌলতপুর (কুষ্টিয়া) \ উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন আহমেদ। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যন হারেজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী আকবর, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল আখতার, আওয়ামী লীগ নেতা অ্যাড: এজাজ আহমেদ মামুন প্রমুখ।
মহেশপুর (ঝিনাইদহ) \ মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের এমপি অ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জুদ্দীন হামিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম প্রমুখ।
বটিয়াঘাটা (খুলনা) \ প্রশাসনের আয়োজনে ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান আশরাফুল আলম খান, আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি পঞ্চানন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ভগবতী গোলদার, অধ্যাপক ফিরোজুর রহমান, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস প্রমুখ।
হোমনা (কুমিল্লা)\ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি মো. আতিকুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মুহসিন সরকার, যুবলীগ সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আজম বিটু , ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) \ পৌরশহরের জামতলা মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় এমপি ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদ গ্রুপের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দের সভাপতিত্বে এমপি গিয়াস উদ্দিন আহমেদ ছা্ড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মানিক, মতিউর রহমান বাবুল প্রমুখ। এদিকে স্থানীয় রেল স্টেশন চত্বরে উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল গ্রুপের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর শহরের মধ্যবাজারে পৌর মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মেদ গ্রুপের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মফিজুল হক মতি, ফজলুর রহমান, মাহমুদুল হাছান সবুজ প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর) \ দিনাজপুরের বিরামপুরে জাতীয় শোক দিবসের র্যালি ও মিলাদের তদারকির সময় উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক ও ২ বারের নির্বাচিত খানপুর ইউপি চেয়ারম্যান এ.জেড.এম সোহরাব হোসেন (৫৬) হার্টএ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়ায় নিমিষে কান্নার রোলে ভেসে উঠে শোক দিবসের কর্মসূচি।
এছাড়া ঘোড়াঘাট উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে এক শোক র্যালি ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী।
কটিয়াদী (কিশোরগঞ্জ) \ ইউএনও ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর। আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি মো: জাকির হোসেন, কটিয়াদী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান।
এদিকে কুলিয়ারচর উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র্যালি, মমিনুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা, বাদ যোহর বিশেষ দোয়া, মিলাদ মাহফিল, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।
চরভদ্রাসন (ফরিদপুর) \ উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল)\ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মির্জাপুর উপজেলা প্রশাসন ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগের র্যালিতে নেতৃৃত্ব দেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন।
ত্রিশাল (ময়মনসিংহ) \ দরিরামপুর বাজার মাঠে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ইমরান হাসান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক ছফির উদ্দিন শেখ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ জাতীয় শোক দিবস পালন করে।
রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম শরিফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন ভুঁইয়া দুলাল, শিক্ষক নেতা শাখাওয়াত হোসেন, আব্দুল আওয়াল মোল্লা, আব্দুর রহিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, যুবলীগ নেতা অ্যাড সাইফুর রহমান স্বপন, মোহাতার হোসেন নাদিম প্রমুখ।
