শোক দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:১৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে শোকর্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, কাঙ্গালি ভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক অফিস ও প্রতিনিধিদের। গাজীপুর এ উপলক্ষে সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শিশুদের কবিতা পাঠ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রহমত আলী এমপি, আকম মোজাম্মেল হক এমপি, অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অধ্যাপক আয়েশউদ্দিন, আতাউল্লাহ মণ্ডল, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া প্রমুখ। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। জেলা শহরের শিমুলতলী চতর বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চাষাঢ়া বিজয়স্তম্ভে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সামিউল্ল¬াহ মিলন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, বিটিসিএল, ডিপিডিসি শ্রমিক লীগসহ বিভিন্ন সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন। চাষাঢ়ায় শহীদ জিয়া হল মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদী এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, জেলা প্রশাসক মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান প্রমুখ। দিনাজপুর দিনাজপুর একাডেমী হাইস্কুল থেকে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক শোকর্যালি বের হয়। দিনাজপুর জেলা প্রশাসক শামীম আল রাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কুমিল্লা এ উপলক্ষে সকালে নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জোবেদা খাতুন পারুল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, কুমিল্লা জেলা পরিষদ, নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনগুলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, কোরআন খতম, মিলাদ মাহফিল, কাঙালিভোজ এবং আলোচনা সভাসহ পৃথক কর্মসূচি পালন করে। মুন্সীগঞ্জ জেলা প্রসাশক মো. সাইফুল হাসান বাদলের নেতৃতে তার কার্যালয় থেকে শুরু হয়ে শোকর্যালিটি জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনায় প্রধান অতিথির ভাষণ দেন এম ইদ্রিস আলী এমপি। জেলা প্রসাশক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন ব্যার্নাজি, সিভিল সার্জন কাজী শরীফুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিস-উজ-জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মা. হবিবুর রহমান, যুব উন্নয়ন উপ-পরিচালক এসএম কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদাক মো. জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল, জেলা কৃষক লীগ সভাপতি মো. মহসিন মাখন, জেলা শ্রমিক লীগ সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহম্মেদ কামাল, আসাদুজ্জামান সুমন প্রমুখ। নোয়াখালী এ উপলক্ষে ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধরু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম। সদর ও সুবর্ণচর উপজেলায় প্রত্যেকটি ওয়ার্ডে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরীর আর্থিক সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়। জেলা প্রশাসন চিত্রাংকন প্রতিযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিতোষ হাজরার সভাপতিত্বে ডিসি মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি শোকর্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, শাহীন মনোয়ারা হক এমপি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আকতার, ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সরকারি-বেসরকারিভাবে দিবসটি পালনে নানান কর্মসূচি গ্রহণ করে। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। জেলা কৃষক লীগের সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে রংপুর প্রেসক্লার চত্বরে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যাদু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, মীর আনিসুল হক পেয়ারা, রথীশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা), বনমালী পাল, ভূপেন্দ্র নাথ প্রমুখ। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী হলে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদরের ইউএনও সুব্রত পাল, অধ্যাপক শরীফ সাদী, অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সুমন আচার্য প্রমুখ। রাজবাড়ী এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। টাঙ্গাইল টাঙ্গাইলে জেলা প্রশাসন স্থানীয় ভাসানী হলে আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনের নেতৃত্বে শোকর্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। মহানগর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।