কটিয়াদীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের উদ্বোধন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৫
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের উপজেলা পরিষদ রোড ও কলেজ রোডের সংযোগস্থলে বৃহস্পতিবার নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর। উপস্থিত ছিলেন ইউএনও ফারাহ গুল নিঝুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি মো: জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ। স্মৃতি স্তম্ভে কটিয়াদী পৌর এলাকার সকল মুক্তিযোদ্ধাদের নামাঙ্কিত করা হয়।