জিয়ানগরে জেপি’র কর্মী সভা

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৬
গতকাল বৃহস্পতিবার উপজেলার বালিপাড়ার চন্ডিপুর বাজারে জেপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেপি নেতা শহিদুল ইসলাম দোদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপি’র কেন্দ ীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট হুমায়উন কবীর তালুকদার রাজু। বিশেষ অতিথি পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শাহ আলম নশু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সেলিম হোসেন, বাচ্চু পঞ্চায়েত, মিজানুর রহমান মিজান, মোঃ ফোরকান খান, বাবুল জোমাদ্দার ও ছগির আহম্মেদ। বক্তারা জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।