খালিয়াজুরী উপজেলা সদরে মেজো ভাই কনক সরকারের স্ত্রী আল্পনা সরকারের হাতে খুন হয়েছে তারই বড় ভাইয়ের স্ত্রী আপন সরকার (৩৫)। ঘটনা গত বুধবার রাতের। ঘটনা ছোট দেবর সঞ্জয়ের (৩৭) সাথে আল্পনার পরকীয়া প্রেমকে বাধা দেয়া নিয়ে। পুলিশ আল্পনা সরকার এবং তার শাশুড়ী সর্বজয়াকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, আল্পনা সরকারের সাথে পরকীয়া প্রেম চলছিল তারই দেবর সঞ্জয় সরকারের সাথে। এই ঘটনা জানার পর আল্পনার ‘জা’ ভাসুর বীরেন্দ্র সরকারের স্ত্রী আপন সরকার এই অনৈতিক কাজের বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয় আল্পনা। এই ঘটনা সকলে জানার পর আল্পনা ক্রুদ্ধ হয়ে বুধবার রাতে লোহার রড দিয়ে আপন সরকারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই বিষয়টি খালিয়াজুরীতে এখন আলোচনার খোরাক হয়েছে।
