হরতালের ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরীকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। জামায়াত শিবিরের ডাকা হরতালে বুধবার রায়পুর-চাঁদপুর সড়কের পুলিশ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে অর্ধশত আহত হয়। লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন ভূঁইয়ার গাড়িতে পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করে। লক্ষ্মীপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, হরতালের ঘটনাকে কেন্দ্র করে রায়পুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
