কেশবপুরে ৯ ডাকাত আটক

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৭
কেশবপুর (যশোর) সংবাদদাতা যশোরের কেশবপুরে বুধবার রাতে ডাকাতি কালে পুলিশ ২ ডাকাতকে আটক করেছে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে পুলিশ আরও ৭ জনকে আটক করে। এ নিয়ে ডাকাত দলের ৯ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে ডাকাত দলের মুলহোতা ঐ গ্রামের পল্লী চিকিত্সক আহাদ আলী পলাতক রয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমান জানান, আটককৃতদের স্বীকারোক্তিতে পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।