লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে নির্যাতন চালিয়ে হত্যার পর বুধবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) নুরনবী (২৫) নামে এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, গত সোমবার নাউয়ার ডাঙ্গা সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ লালমনিরহাট জেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নুরনবী ও মোস্তফাকে আটক করে। আটকের পর তাদের নির্যাতন করা হলে নুরনবী মারা যায়। মোস্তফা গুরুতরভাবে আহত হয়। তাদের দুইজনকেই ভারতীয় শংলী নদীতে ফেলে দেয়া হলে পরে স্থানীয় গ্রামবাসী মোস্তফাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর নুরনবীর লাশ বিজিবির মাধ্যমে বুধবার রাতে ফেরত দেয়া হয়।
