সিলেটে আজ নাগরিক সমাবেশ

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৭
পাঁচ দফা দাবিতে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ এর উদ্যোগে আজ শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় নাগরিক সমাবেশ। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশসহ দেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সমাবেশে বাংলাদেশের ৩৩ জন বিশিষ্ট প্রগতিশীল বুদ্ধিজীবীর আহ্বানে আয়োজিত জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত, সামপ্রদায়িক সহিংসতা প্রতিহত করাসহ পাঁচ দফা দাবি জানানো হবে।