নারায়ণগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:২৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি পুকুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় তরুণীর (২২) গলায় ওড়না বাঁধা পচন ধরা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার এস আই হাবিবুর রহমান জানান, ফতুল্লার টাগারপাড় এলাকার একটি পুকুরের কচুরিপনার ভেতরে লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশে পচন ধরে গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে সালোয়ার ও কামিজ ছিল।