উপজেলার নুনছড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত ওয়াজিউল্যাহ’র ছেলে মো: সাখাওয়াত্ হোসেন সুজন নামের এক যুবক ফেনী যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ আগষ্ট ধারকৃত টাকা ফেরত দেয়ার উদ্দেশ্যে ৫০ হাজার টাকা নিয়ে ফেনী শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর ১.২৫ মিনিটে নিখোঁজ ব্যক্তির সাথে তার স্ত্রীর সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য একই গ্রামের কবির মেম্বারের ছেলে মো: মানিক নিখোঁজ ব্যক্তির সঙ্গী ছিল। দু’জনই একই বাসে পাশাপাশি সিটে টিকেট নেয় এবং ফেনীর মহিপাল বাস স্টেশনে নেমে যার যার আত্মীয়ের বাড়িতে চলে যায় বলে মানিক জানায়। এ ব্যাপারে নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
