গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদদের রক্তের সাথে বেঈমানী করেছে। তিনি গতকাল ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলছেন। একজন নারী হয়েও নারীর বিরুদ্ধে কুত্সা রটনাকারী হেফাজত ও জামায়াত ইসলামকে মদদ দিচ্ছেন। দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২০৭টি স্থানে মিলাদ ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
