জেলার কামারখন্দে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রত্না বেগম (২৫) উপজেলার রসুলপুর গ্রামের প্রকৌশলী সোহাগের স্ত্রী ও আলোকদিয়া গ্রামের আব্দুস সবুরের কন্যা। গতকাল বৃহস্পতিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে রত্না খাতুনের সঙ্গে প্রকৌশলী সোহাগের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন যৌতুকের জন্য তার উপর চাপ সৃষ্টি করে আসছিল। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে প্রায়ই কলোহ লেগে থাকতো। গত বুধবার রাতে শ্বশুড় বাড়ির লোকেরা রত্নাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। গতকাল সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
