মিরপুরে অর্ধশত গাছ কেটে ফেললো সন্ত্রাসীরা

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৪
রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীর বাড়ির সামনে লাগানো ৪০/৫০টি গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ঐ ব্যবসায়ী মিরপুর থানায় একটি অভিযোগ করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, মিরপুর ২ নম্বর সেকশনের চ-ব্লকের ১ নম্বর সড়কের ৯৭/৯৮ নম্বর বাড়ির সামনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাড়ির সামনে রাস্তার পাশে খোলা জায়গায় তিন বছর আগে ৪০/৫০টি গাছ লাগান। একটি সন্ত্রাসী চক্র ঐ জায়গাটি দখলের চেষ্টা করছে। ঐ সন্ত্রাসী চক্রটি গতকাল বিকালে উপস্থিত হয়ে তার চোখের সামনে গাছগুলো কেটে ফেলে। তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তাকে হুমকি দেয়।