তাহের উদ্দিন তালুকদার
দৈনিক সমকাল কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খানের বেয়াই উপজেলার বানাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক তাহের উদ্দিন তালুকদার (১১৫) বৃহস্পতিবার নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....রাজিউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আলাউদ্দীন আলী
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান মিঠুর বাবা আলহাজ্ব আলাউদ্দীন আলী (৬৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। বৃহস্পতিবার বাদ আসর তার নামাযে জানাজা শেষে শহরের পুরাতন গোরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে রেখে গেছেন।
