৩২ নম্বরে ফুল হাতে মানুষের ঢল

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৪৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে শোকার্ত মানুষের ঢল নামে। সকালে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি। সকাল ৬টার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে ওঠে ৩২ নম্বর সড়ক ও তার আশপাশের এলাকা। তাদের হাতে ফুল, বুকে কালোব্যাজ। সকাল ৭টা থেকে দুপুর ১১টা পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শোকাবহ ভাবগাম্ভীর্যের মাঝেও জোরালো কণ্ঠে উচ্চারিত হয় ঃ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনস্থল ত্যাগ করার পর সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধু ভবন উন্মুক্ত করে দেয়া হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের নেতৃত্বে যুবলীগ, সভাপতি মোল্ল¬া মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সভাপতি আশরাফুন্নেসা মোশারফ এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপির নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, সভাপতি নাজমা আক্তার এমপি ও সাধারণ সম্পাদক অপু উকিল এমপির নেতৃত্বে যুব মহিলা লীগ, সভাপতি মোতাহার হোসেন মোল্ল¬া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজার নেতৃত্বে কৃষক লীগ, সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ, আহ্বায়ক এনায়েজুর রহমান ও যুগ্ম-আহ্বায়ক সাধনা হালদারের নেতৃত্বে তাঁতিলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেপি নেতৃবৃন্দের পুষ্পার্ঘ্য অর্পণ জাতীয় শোক দিবসে জাতীয় পার্টি-জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ গতকাল সকাল ৮টায় রাজধানীর ৩২ নম্বর রোডস্থ বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় জেপির অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল, যুগ্ম-মহাসচিব আলহাজ্ব জামিলুল হক বকুল, এম. এ কাইয়ুম, খন্দকার শাহীন আলদ্বীন রিজভী, গাজী আমিনুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম. সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বাবু, মানবাধিকার বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়া খান, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি-জেপির ঘোষিত দুইদিনের কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন সচিব মরতুজা আহম্মদের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয়, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদের নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাসদ, সাম্যবাদী দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেকের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ পল্ল¬ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ইসলামিক ফাউন্ডেশন, ফিল্ম আর্কাইভ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমী, গণগ্রন্থাগার অধিদফতর, জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থ কেন্দ্র, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমী, খেলাঘর, বাংলাদেশ বেতার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বন অধিদফতর, বিসিএস বেতার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিনিয়োগ বোর্ড, শিল্প গবেষণা পরিষদ, পলিটেকনিক শিক্ষক পরিষদ, ঢাকা আইনজীবী সমিতি, জাতীয় মহিলা সংস্থা, তরুণ লীগ, মত্স্যজীবী লীগ, হকার্স লীগ, তাঁতীলীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, যুব উন্নয়ন অধিদফতর, গণপূর্ত শ্রমিক লীগ, মোটর চালক লীগ, রিকশা-ভ্যান শ্রমিক লীগ, ওলামা লীগ, জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লে¬ামা কৃষিবিদ পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ, জাতীয় গীতিকবি পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, মুক্তিযুদ্ধ প্রজন্ম, ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজ শিল্পীগোষ্ঠী, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, আওয়ামী প্রজন্ম লীগ, শেখ রাসেল শিশু সংসদ, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকসহ এসব ব্যাংকের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, ছিন্নমূল হকার্স লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাস্তুহারা লীগ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, প্রশিকা, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গবন্ধু ফেডারেশন, টিএন্ডটি শ্রমিক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, আওয়ামী শিশু-কিশোর যুব জোট, নির্মাণ শ্রমিক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ পরিষদ, জননেত্রী পরিষদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, আওয়ামী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু আইন পরিষদ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমী, সোনার বাংলা যুব পরিষদ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগ, স্থলবন্দর শ্রমিক লীগ, টেলিযোগাযোগ শ্রমিক ইউনিয়ন, বিআইডবি¬উটিএ ঘাট শ্রমিক ইউনিয়ন, ঢাকা নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি, বঙ্গবন্ধু কবিতা পরিষদ, শান্তি পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম, স্বাধীনতা ডিপ্লে¬ামা চিকিত্সক পরিষদ, বঙ্গমাতা পরিষদ, বঙ্গবন্ধু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, নৌকার নতুন প্রজন্ম, আওয়ামী আইন ছাত্র পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, বৌদ্ধ ছাত্র সংসদ, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন, সনাতন আইনজীবী কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।