আদিলের গ্রেফতারে কানাডার গভীর উদ্বেগ

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৪৮
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ ও তার মুক্তি দাবি করেছে কানাডা। কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ১০ আগস্ট আদিলুর রহমান খানের গ্রেফতারের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আদিলের মুক্তি ও বিচার প্রক্রিয়ায় পুরোপুরি স্বচ্ছতার দাবি এনে বাংলাদেশে সমমনা বিদেশি মিশনগুলোর সঙ্গে কানাডাও একমত। এ ধরনের গ্রেফতারে সরকারের উদ্যোগে সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোর মুক্তভাবে কাজ করার ক্ষেত্রে কড়া প্রভাব পড়বে। পরবর্তী সাধারণ নির্বাচনকে সামনে রেখে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে কানাডার হাইকমিশনার মন্তব্য করেন।