রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৪৯
রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। নিহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। পুলিশ ও হাসপাতালসূত্র জানায়, বুধবার গভীর রাতে বনানীর সেনাকুঞ্জের পাশের রেললাইন থেকে এক যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা শার্ট। অপরদিকে বৃহস্পতিবার সকালে শ্যামপুরের বড়ইতলা রেললাইন থেকে আরেক যুবকের ট্রেনে কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এসব ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।