১৭ আগস্ট, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ২ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৮। শুভবার শনি ও রবিবার। শুভরত্ন রুবী ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি : আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। চিন্তা ও হাতে অনেকটা চরমন্থি। অন্যের চিন্তা ও পরিকল্পনার সাথে সহজে আপনার মিল হতে চাইবে না। পরস্পরবিরোধী গুণাবলী ছাড়াও আপনার মধ্যে রয়েছে আবেগ ও কামনা। জীবনের উচ্চতর লক্ষ্য অর্জনে নিজের কাজ আপনি সুচারুরূপে করতে চান। অন্যরা উপকৃত হয়েও আপনাকে ভুল বুঝবে। দৃঢ়তা ও অধ্যবসয়ের সাথে আপনাকে শত্রুতা ও বাধা মোকাবিলা করতে হবে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: এস্ট্রলোজার লিউলিন, জর্জ ভাষাবিদ উইলিয়াম কেরী, শিল্পী মর্তুজা বশীর, জুলিয়াস জয়বর্ধন ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কোন বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। যে কোন পরিস্থিতিতে কাজকর্মের উত্সাহ বজায় রাখুন। ব্যবসায়িক বাধা কাটিয়ে উঠতে পারবেন। শুভ অনুষ্ঠান হতে পারে। অর্থাগম হলে ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ ছে। বিদ্যার্থীদের জন্য দিনটি অশুভ। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। ভ্রাতৃ বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। স্ত্রী বা মায়ের সহানুভূতি পাবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কোন সূত্র থেকে কিছু অর্থাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অন্যের উপকার করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। কন্ট্রাক্টর বা সাপ্লায়ারদের জন্য দিনটি শুভ। কোন কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কেউ আজ আপনার ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক পরিবেশ আজ অনুকূলে নাও থাকতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ নয়। এ সময়ে পরীক্ষা থাকলে সতর্কতার সাথে অংশগ্রহণ করুন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সুনাম ও সাফল্য পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মনোবল বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। শত্রু সম্পর্কে সচেতন থাকুন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সন্তানের কোন ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। হিসাব- নিকাশের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ভুল হিসাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। হঠাত্ কোনো ভালো সংবাদ পেতে পারেন। ব্যয় হ্রাসের চেষ্টা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। নতুন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কাজকর্মে আপনজনদের সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধি হওয়ার আশংকা আছে। মনোবল বজায় থাকবে। আত্মীয়-পরিজন কারো দুঃসংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কুটির শিল্পে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীরা আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। কাজের শেষে পরিপূর্ণ বিশ্রাম নেয়ার চেষ্টা করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অতএব প্রতি পদক্ষেপে সতর্ক থাকার চেষ্টা করুন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। মিথ্যা বদনামেরও আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
