বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
মহাকাশ ও উপগ্রহ
জ্ঞানমূলকঃ গত সংখ্যার পর
১৫। কত সালে ভেলেনটিনা টেরেসকোভা মহাকাশে ঘুরে আসেন?
ক) ১৯৬৩ সালে খ) ১৯৯৮ সালে
গ) ১৯৫৩ সালে ঘ) ১৯৪৭ সালে
উ:ক
১৬। চাঁদ কী?
ক) গ্রহ খ) উপগ্রহ
গ) নক্ষত্র ঘ) ছায়াপথ
উ:খ
১৭। সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
ক) ১২০টি খ) ১৩০টি
গ) ১৩৬টি ঘ) ১৪০টি
উ:ঘ
১৮।বর্তমানকালের বিখ্যাত পদার্থবিজ্ঞানীর নাম কী?
ক) স্টিফেন হকিং খ) ডারউইন
গ) গ্যালিলিও ঘ) অ্যারিস্টটল
উ:ক
১৯। মানুষের পাঠানো যেসব মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদের কী বলে?
ক) প্রাকৃতিক উপগ্রহ
খ) কৃত্রিম উপগ্রহ গ) গ্রহ ঘ) নক্ষত্র
উ:খ
২০। বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য পাঠানো কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক) ভস্টক-১ খ) ইনটেলসেট-১
গ) এক্সপ্লোরার-১ ঘ) স্ফুটনিক
উ:খ
অনুধাবনমূলকঃ
২১। মহাকাশ বলতে কি বুঝায়?
ক) পদার্থের অনুপস্থিতি
খ) চাঁদের পরিবেশ
গ) তারার অবস্থান
ঘ) পদার্থের উপস্থিতি
উ:ক
২২। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় মহাকাশের শুরু?
ক) ১০০ কিলোমিটার
খ) ১৬০ কিলোমিটার
গ) ২০০ কিলোমিটার
ঘ) ৩০০ মিটার
উ:খ
২৩। গ্রহ ও নক্ষত্রের মধ্যে মূল ব্যবধান কী?
ক) গ্রহের আলো আছে, নক্ষত্রের আলো নেই
খ) গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আছে
গ) গ্রহের উপগ্রহ নেই, নক্ষত্রের উপগ্রহ আছে
ঘ) গ্রহের আলো নেই নক্ষত্রেরও আলো নেই
উ:খ
২৪। পৃথিবীকে প্রদক্ষিণকালে কৃত্রিম উপগ্রহ কোথায় অবস্থান করে?
ক) মহাশূন্যে খ) মহাকাশে
গ) বায়ুমণ্ডল ও মহাশূন্যের সংযোগস্থলে ঘ) বায়ুমণ্ডলে
উ:ঘ
২৫। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বেশি হলে দ্রুতি কেমন হবে?
ক) কম খ) বেশি
গ) একই ঘ) পরিবর্তন খুবই কম
উ:ক
প্রয়োগমূলক:
২৬। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ক) ৫০০ সেকেন্ড খ) ৪০০ সেকেন্ড গ) ৩০০ সেকেন্ড ঘ) ২০০ সেকেন্ড
উ:ক
২৭। সূর্য থেকে আলাদা সেন্টোরিতে আলো আসতে কতদিন সময় লাগে?
ক) ৩৬৫দিন খ) ৭০০ দিন
গ) ১৪৬০ দিন ঘ) ৮০০দিন
উ:গ
২৮। মহাবিশ্বের বয়স কত?
ক) ১২০০ কোটি বছর
খ) ১৩৭৫ কোটি বছর
গ) ৮০০ কোটি বছর
ঘ) ১৪০০ কোটি বছর
উ:খ
২৯। কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলতে কী ব্যবহূত হয়?
ক) রকেট খ) উড়োজাহাজ
গ) মহাশূন্যযান
ঘ) যানবাহন লাগে না
উ:ক
৩০। প্রতিপক্ষ যোদ্ধাদের অবস্থান জানতে কোন উপগ্রহ ব্যবহূত হয়?
ক) যোগাযোগ উপগ্রহ খ) আবহাওয়া উপগ্রহ গ) নৌপরিবহন উপগ্রহ
ঘ) সামরিক উপগ্রহ
উ:ঘ
৩১। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কী কাজে ব্যবহূত হয়?
ক) সমুদ্রে জাহাজের অবস্থান জানতে
খ) বায়ু দূষণ নির্ণয়ে গ) প্রতিপক্ষ যোদ্ধাদের খবর জানতে
ঘ) রেল স্টেশনের অবস্থান জানতে
উ:খ
বাংলা
পতিতপাবন মণ্ডল
সিনিয়র শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ঢাকা
প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা নিও, তোমাদের জে.এস.সি. পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথমপত্রের ‘আবার আসিব ফিরে’ থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো।
০১. ধানসিঁড়ি কীসের নাম?
ক.নদীর খ.শহরের গ.ধানের ঘ.গ্রামের
০২.‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক.ধূসর পাণ্ডুলিপি খ.রূপসী বাংলা
গ.ঝরা পালক ঘ.বনলতা সেন
০৩.সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে- এখানে সারাদিন কেটে যাবে কার?
ক.হাঁসের খ.কিশোরীর গ. কাকের ঘ.কবির
কবিতাংশটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও:
গোধুলির লগনে জগদীশে স্মরণে বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের কোড়ে”
০৪.উদ্দীপকে আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক.স্বদেশচেতনা খ.মৃত্যুচেতনা
গ.প্রকৃতিচেতনা ঘ.ধর্মচেতনা
০৫.উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে ?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালো বেসে
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
০৬.জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ পাস করেন?
ক.ইংরেজি সাহিত্য খ.বাংলা সাহিত্য
গ.সংস্কৃত সাহিত্য ঘ.ফারসি সাহিত্য
০৭.বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে কোন কবির কবিতায়?
ক.মাইকেল মধুসূদন খ.বুদ্ধদেব বসু
গ.জীবনানন্দ ঘ.সুফিয়া কামাল
০৮.জীবনানন্দ দাশের মৃত্যু তারিখ কত?
ক.২২ শে আগস্ট খ.২২ শে সেপ্টেম্বর
গ.২২ শে আক্টোবর ঘ.২২ শে নভেম্বর
০৯.কিশোর সাদা ছেঁড়া পালে কোথায় ডিঙা বায়?
ক.ধানসিঁড়ি জলে খ.রূপসার জলে
গ.কলমির জলে ঘ.পুকুরের জলে
১০.‘আবার আসিব ফিরে’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থী কী জানতে পারবে?
ক.প্রকৃতির অবস্থা খ.প্রকৃতির রূপবৈচিত্র্য
গ. কবির পরিচয় ঘ.ফিরে আসার পরিনাম
১১.জীবনানন্দ দাশের কবিতায় প্রকাশ ঘটেছে-
ক.ভারতের প্রকৃতি রং খ.বাংলাদেশের প্রকৃতির রং
গ.বাংলাদেশের প্রকৃতির রং ও বিচিত্র রূপ
ঘ.বাংলাদেশের নতুন রূপ
১২.‘আবার আসি ফিরে’ কবিতায় কোন দুটি গাছের উল্লেখ আছে?
ক.কাঁঠাল, শিমুল খ.কাঠাল, জামরুল
গ.শিমুল, জলপাই ঘ.শিমুল জাম
১৩.‘আবার আসি ফিরে’ কবিতায় এক ধরনের ‘গোবরে পোকা’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে-
ক.লক্ষ্মীপেচা খ.ঘুঙুর গ.সুদর্শন ঘ.শঙ্খচিল
উত্তরমালা:১. ক, ২.খ, ৩.ঘ, ৪.ক, ৫.গ, ৬.ক. ৭.গ, ৮.গ, ৯.খ, ১০.খ, ১১.গ, ১২.ক, ১৩.গ,
