বাংলা দ্বিতীয়পত্র
পতিত পাবন মণ্ডল, শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরীজ হাই স্কুল,ঢাকা
প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা, তোমাদের কারক-বিভক্তি বিষয়টি সহজ ও পরীক্ষা উপযোগী প্রশ্ন-উত্তরের মাধ্যমে অত্যন্ত সহজ করে এ আলোচনায় উপস্থাপন করেছি।
কারক- বিভক্তি, কর্তৃ কারক
কর্তৃকারক-যে ক্রিয়া সম্পন্ন করে কর্তৃকারক- ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুসারে ৪ প্রকার : ১. মুখ্য কর্তা, ২. প্রযোজক কর্তা, ৩.প্রযোজ্য কর্তা ৪. ব্যতিহার কর্তা।
বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকার: ১. কর্মবাচ্যের কর্তা, ২.ভাববাচ্যের কর্তা ৩. কর্ম-কর্তৃ বাচ্যের কর্তা
১.কারক শব্দের অর্থ কী?
উত্তর : যা ক্রিয়া সম্পাদন করে
২. কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর : শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে
৩. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক থাকে তাকে কী বলে?
উত্তর :কারক বলে
৪.কারক কত প্রকার? উত্তর : ৬ প্রকার
৫. বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে? উত্তর : বিভক্তি
৬. ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। - বাক্যে যথাক্রমে ছাদে, মা , শিশুকে , চাঁদ শব্দগুলোতে যুক্ত হওয়া বিভক্তি লেখ।
উত্তর :ছাদে - ৭মী (এ), শিশুকে- ২য়া(কে), চাঁদ- শূন্য
৭. বিভক্তিগুলো কোন পদের সাথে কোন পদের সম্পর্ক স্থাপন করে?
উত্তর : নাম পদের সাথে ক্রিয়া পদের
৮. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি আছে মনে করা হয়?
উত্তর : শূন্য বিভক্তি
৯. খাঁটি বাংলা শব্দ বিভক্তি কয়টি কী কী? উত্তর : ৫টি, এ, তে, কে, রে, র
১০. দ্বারা , দিয়ে, হতে, থেকে , -এ গুলো কী?উত্তর : অব্যয় শব্দ বা অনুসর্গ
১১. বাংলা শব্দ বিভক্তি কত প্রকার? উত্তর : ৭ প্রকার
১২. অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দে কোন বিভক্তি যুক্ত হয় না? উত্তর : রা
১৩.গুলি, গুলো, গুলা - কোথায় যুক্ত হয়?
উত্তর : অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহু বচনে
১৪. অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয় না?
উত্তর :কে বা রে
১৫. অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয়?
উত্তর : শূন্য
১৬. বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কী বলে? উত্তর :ক্রিয়ার কর্তা বা কর্তৃ কারক
১৭. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুযায়ী কর্তৃকারক কত প্রকার?
উত্তর : ৪ প্রকার ১৮. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।- এখানে বাঘে-মহিষে কোন কর্তা?
উত্তর :ব্যতিহার কর্তা
