কন্টাক্ট লেন্স এটা একটি চোখের লেন্স, যা চোখের কালো মনির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিত্সা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়।
কন্টাক্ট লেন্সের ব্যবহার
++যারা চশমা পড়তে চাননা তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস এ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।
++যাদের কালো মনিতে পুরোনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন।
++চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে।
++কালো মনির পুরোনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।
++জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশী সংবেদনশীল, আলোতে যেতে পারেনা, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।
++ফ্যাশন সচেতন মানুষেরা রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন।
কন্টাক্ট লেন্সের ধরন
লেন্স সাধারণত তিন ধরনের হয়
++হার্ড কন্টাক্ট লেন্স
++আর জি পি কন্টাক্ট লেন্স
++সফট কন্টাক্ট লেন্স
ব্যবহার বিধি
++প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না
++কন্টাক্ট লেন্স নিয়মিত নিদৃষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে
++মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার
করবেন না
++বেশী পুরানো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন
++হার্ড কন্টাক্ট লেন্স বেশীক্ষণ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে দৈনিক অল্প সময় (৩-৪ ঘন্টা) ব্যবহার করা যায়
++আর জি পি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘন্টা ব্যবহার করা যায়
++প্রতি ২৪ ঘন্টা পরপর নিদৃষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম
++কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং তড়িত্ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কন্টাক্ট লেন্স জনিত সমস্যা
++লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে
++চোখের কালো মনিতে পানি জমে, পরবর্তীতে ঘা হতে পারে
++কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী এসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতা হতে পারে
++লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পরিশেষে বলতে হয়, চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে , ব্যবহার বিধি মেনে চলে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্স জনিত চোখের সমস্যা দেখা যায়না এবং লেন্স ব্যবহার অনেক আরামদায়ক হয়।
