দেবীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:২১
দেবীগঞ্জ উপজেলার সরকারপাড়া গ্রামের শাহাজান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃতদেহ বটতলী পাকা রাস্তার ধার থেকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে। মৃতের পিতা রশিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তার ছেলে শাহাজান বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পরে লোকজন তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে। তাকে দ্রত দেবীগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার শাহাজানকে মৃত ঘোষণা করেন। শাহাজানের মৃত্যুর ব্যাপারে ডাক্তার ও দেবীগঞ্জ থানার ওসি মোনায়েম জানান, কীটনাশক অথবা ঘুমের ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।