কলমাকান্দা রেজিস্ট্রি অফিস অরক্ষিত

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২১
জেলার কলমাকান্দা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ না করায় সরকারি সংরক্ষিত স্থাপনাটি অরক্ষিত হয়ে পড়েছে। জেলা রাজস্ব আদায়ের অফিস সীমানা প্রাচীর না থাকায় বহিরাগত লোকদের বিশেষ করে মদ্যপায়ী, গাঁজাখোর ও বখাটেদের আশ্রয়স্থানে পরিণত হয়েছে। দিনে-রাতে এসব বখাটেদের হৈ-চৈ ও অত্যাচারে জমি ক্রয়-বিক্রয়ে আসা লোকজন বিভিন্নভাবে নাজেহাল হচ্ছেন। সীমানা প্রাচীর না থাকায় যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ নেত্রকোনাকে পত্র দিয়েছেন। সরকারি সংরক্ষিত স্থাপনাটির নিরাপত্তার স্বার্থে জরুরিভাবে সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন।