জয়পুরহাটের ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিন পাঁচবিবি উপজেলার আটাপাড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার ভোরে প্রায় ২ কোটি টাকার বিভিন্ন ধরনের নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে। ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল খসরু সাব্বির আলী জানান, পাঁচবিবি উপজেলার আটাপাড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করে। আটককৃত ওষুধের মধ্যে রয়েছে ডেক্সিন, প্যারাকটিন, ক্লোফিমল ও সিটিজেন, যার মূল্য ১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকা।
