সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২২
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে গতকাল শাহসুফী সৈয়দ মুজিবুল বশর আল-হাসানী, আল মাইজভান্ডারীর (মা. জি. আ) ৫৫তম পবিত্র খোশরোজ শরীফ মাইজভান্ডার রহমান মঞ্জিলে সম্পন্ন হয়েছে। বাদ জুমা বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে আখেরি মোনাজাত করা হয়। খোশরোজ শরীফে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষায় পুলিশ, ট্রাফিক পুলিশ, মহিলা পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, মাজার প্রাঙ্গণে মিলাদ, শফিউল বশর আল হাসানী আল মাইজভান্ডারীর মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল, জিকির আসকার, বাদজুমা মাইজভান্ডার শাহী ময়দানে আখেরি মোনাজাত।