গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার লুডু খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ও মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রনি শেখ নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও নিলফা গ্রামের সোহরাব শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে।
