গোয়ালন্দে পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৪
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার স্থানীয় নৌফাঁড়ি পুলিশ এক রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ সোলাইমান ওরফে সলেমান শেখ (৩৭) নামের দৌলতদিয়া যৌনপল্লীর চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় শামসু মাষ্টার পাড়ার হালিম শেখের ছেলে। তবে গ্রেপ্তারকৃত যুবকের দাবি- পুলিশ কোমরে অস্ত্র গুঁজে দিয়ে তাকে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করেছে।