গাজীপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার শিমুলতলী বাজার চত্বরে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বক্তব্য রাখেন এমরান চৌধুরী, শামসুল হক খান ফুলু, আলী হোসেন প্রমুখ। অনুরূপভাবে ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেও একটি অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ সেলিম রেজা। বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী এমপি, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রমুখ।