মির্জাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৭
গতকাল শুক্রবার মির্জাপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। সকাল সাতটার দিকে মির্জাপুর ট্রেন স্টেশন সংলগ্ন কুমারজানি নামক স্থানে রাজশাহী থেকে ঢাকাগামী ৭৭০ নং ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ৩৫ বছরের এক পাগল নিহত হয়। বেলা ১১ টার দিকে পাবনা থেকে ঢাকাগামী ৫৫১নং লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এক যুবক নিহত হয়েছে বলে ট্রেনের যাত্রী ফাইজুর রহমান জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আফসার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।