টিপি-লিংক থ্রিজি/টুজি সিম ওয়্যারলেস রাউটার

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ১৯:১২
বিশ্বব্যাপী সুপরিচিত নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক ব্র্যান্ডের এম৫৩৫০ মডেলের বহনযোগ্য থ্রিজি/টুজি সিম ওয়্যারলেস রাউটার বাজারে এনেছে টিপি-লিংক পণ্যের পরিবেশক এক্সেল টেকনোলজিস। বাসা-বাড়ির সব ধরনের কম্পিউটিং ডিভাইসকে ওয়্যারলেস ইন্টারনেটে সংযুক্ত করতে সক্ষম টিপি-লিংকের এই ক্ষুদ্রাকৃতির রাউটার, যাকে সহজেই পকেটের মধ্যেও রেখে বহন করা যায়। এতে একসাথে ১০টি ডিভাইসে ১০ জন ব্যবহারকারী ইন্টারনেট শেয়ার করতে পারবেন। দূরে কোথাও বেড়াতে গেলেও এটি ওয়্যারলেস ইন্টারনেটের সঙ্গী হিসেবে কাজ করবে। এতে রয়েছে ১টি সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট ও ১টি মাইক্রো-ইউএসবি পোর্ট, যা দ্বারা বিদ্যুত্ সংযোগ প্রদান করা যায়। এক্সেল টেকনোলজিসের সাথে যোগাযোগ করে এই রাউটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। ফোন :৯৬৬৩৮৫৭, ০১৭৩০০১৩০৬৯।