নেটওয়ার্ক ক্যাবলিং সলিউশন ফুল
ইন্টিগ্রা টেকনোলজিস বাজারে এনেছে তাইওয়ানের নেটওয়ার্ক ক্যাবলিং সলিউশন ‘ফুল’। ক্যাবল, প্যাচ কার্ড, ফ্লোরমাউন্ট নেটওয়ার্ক র্যাক, ওয়ালমাউন্ট নেটওয়ার্ক র্যাক, ফেসপ্রেট, প্যাচ প্যানেল, ওয়্যার ম্যানেজার প্রভৃতিসহ নেওয়ার্ক তৈরির পূর্ণাঙ্গ সলিউশন পাওয়া যাবে ইন্টিগ্রাতে।
ফোন :৮৮২৯৬৬৮, ০১৭১৫৬৬২১৪৪।
ভ্যালুটপ গেমিং কেসিং
কম্পিউটার সিটি টেকনোলজিস গেমারদের জন্য বাজারে এনেছে ভ্যালুটপ ব্র্যান্ডের ৮এইচ০৩ মডেলের গেমিং কেসিং। এতে রয়েছে ক্যাবল ম্যানেজমেন্ট সুবিধা; স্ক্রুলেস ড্রাইভ বে ও এক্সটেন্ডেড স্লট; ওয়াটার কুলিং সিস্টেম; ৯ সেমি রেয়ার কুলিং ফ্যান, ১২ সেমি টপ কুলিং ফ্যান ও ১২ সেমি ফ্রন্ট এলইডি কুলিং ফ্যান; উচ্চমানের পাওয়ার সাপ্লাই, স্পেশাল বাটন প্রভৃতি। মূল্য ৩,৮০০ টাকা। ফোন :৯৬১২৬২৯-৩০, ৯৬৭০৩৭৩।
ভিউসনিক মনিটর
ইউসিসি বাজারে এনেছে ভিউসনিক ব্র্যান্ডের ভিএ২২৪১ মডেলের এলইডি মনিটর। ৭.৮ মিলিমিটার সরু স্ত্রিনের এই মনিটরের সার্কিট প্যানেলে ব্যবহার করা হয়েছে থ্রি এইচ হার্ডনেস এবং অ্যান্টিগ্লেয়ার প্রযুক্তি। ১৭০/১৬০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলের এই মনিটরে রয়েছে ৩টি কানেক্টর। ত বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১৩,০০০ টাকা। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।
