বাংলাদেশে জোট্যাক পণ্যের সরবরাহকারী কম্পিউটার ভিলেজ বিশেষ প্রোমোশনাল অফার ঘোষণা করেছে। এই অফারে জোট্যাকের প্রতিটি মডেলের গ্রাফিক্স কার্ডের সাথে উপহার হিসেবে রয়েছে টি-শার্ট অথবা ঘড়ি। দেশব্যাপী সকল জোট্যাক পার্টনারের শোরুম থেকে এই উপহার সংগ্রহ করা যাবে। কম্পিউটার ভিলেজের ডিজিএম রিয়াজ আহমেদ সুমন জানান, ৩,০০০ থেকে ৮,০০০ টাকা মূল্যের গ্রাফিক্স কার্ডের সাথে টি-শার্ট এবং এর চেয়ে বেশি মূল্যের কার্ডের সাথে উপহার হিসেবে রয়েছে দেয়াল ঘড়ি। আগামী ২০ আগস্ট থেকে এই অফার শুরু হবে। ফোন :০১৭১৩২৪০৭৩২, ০১৭১৩২৪০৭১৯।
