গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৩৫
কোনো উত্সবের অংশ হিসেবে যেসব র্যালি বা খেলার আয়োজন করা হয় তাতে বহু লোকই হয়তো আগ্রহী হন। কিন্তু তাই বলে ৫০০০ মিটার বা ৫ কিলোমিটার দৌড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া কিন্তু মোটেই সহজ কথা নয়। আর এই কঠিন কাজের জন্যই কিছুদিন আগে গিনেজ বুকে ঠাঁই হয়েছে ভারতের বিশাখাপত্তম ডিসট্রিক্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের। সম্প্রতি অলিম্পিক ডে রান উপলক্ষে এই সংস্থাটি যে ৫০০০ মিটার দৌড়ের আয়োজন করে তাতে অংশ নেন রেকর্ড পরিমাণ ৮৬,৫৪৯ জন অংশগ্রহণকারী। আর এদের মধ্যে প্রথম জন থেকে শুরু করে একেবারে শেষ জন অবধি দৌড় শেষ হতে মোট সময় লাগে প্রায় আড়াই ঘণ্টার মতো।