ইন্টার্নশিপ সুবিধা বাড়াতে হবে

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:২১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদটি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিলগ্ন থেকে ভেটেরিনারি শিক্ষার ব্যাপক প্রসার ও প্রয়োগ ঘটিয়ে চলেছে। সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য ২০০৩-০৪ সালের ব্যাচের মাধ্যমে চালু করা হয় ইন্টার্নশিপ কর্মসূচি। বর্তমানে ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে যে ভাতা দেয়া হয় তা অতি নগণ্য এবং ইন্টার্নশিপ কর্মসূচি কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ। এর ফলে ভেটেরিনারি সায়েন্স-এর মেধাবী ছাত্ররা তাদের অর্জিত শিক্ষার সুদূরপ্রসারী প্রয়োগ ঘটাতে পারছে না। তাই ভেটেরিনারি শিক্ষার ব্যাপক প্রসার ও প্রয়োগ ঘটার জন্য পরবর্তী ব্যাচের জন্য ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, সুন্দর ও স্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা, বিদেশে ইন্টার্নশিপ চালু ইত্যাদি সুবিধা বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আবদুর রহমান, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ