টানা ১৪ দিনের ছুটি শেষে আজ রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর, জাতীয় শোক দিবস ও অন্যান্য ছুটিসহ টানা দুই সপ্তাহের (৪ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত) ছুটি শেষে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিকে গতকাল শনিবার থেকে কুবির শিক্ষার্থীরা তাদের হলে আসতে শুরু করে।
