বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য লেখক নেত্রকোনার কৃতী সন্তান অধ্যাপক যতীন সরকারের আজ রবিবার ৭৮তম জন্মদিন। ৭৮টি প্রদীপ প্রজ্বলন ও সমবেত সংগীতের মধ্যদিয়ে দিয়ে তার জন্মদিনের অনুষ্ঠান শুরু তার বানপ্রস্ত নামক বাস ভবনে।
অধ্যাপক যতীন সরকারের জন্ম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে (২ ভাদ্র ১৩৪৩, ১৮ আগস্ট ১৯৩৬)। যতীন সরকারের প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি বইপত্র হচ্ছে সাহিত্যেও কাছে প্রত্যাশা; প্রাকৃতজনের জীবন দর্শন; সত্য যে কঠিন; পাকিস্তানের ভূত দর্শন; গল্পে গল্পে ব্যাকরণ; বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য ইত্যাদি। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কেন্দ্রীয় কমিটির দুই দুইবার সভাপতি ছিলেন। যতীন সরকারের কয়েকটি পুরস্কার: খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, এনামুল হক স্বর্ণপদক, সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। এক পুত্র ও কন্যার জনক।
