দোহাজারী ইউপির উপ নির্বাচন আজ

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:৫৯
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শূন্য আসনের উপ-নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। গত ৩ মে ১নং ওয়ার্ডের মেম্বার হাজী আবদুল মোমিন মারা যাওয়ায় এ মেম্বার পদটি শূন্য হয়। মেম্বার পদে মো. জামাল উদ্দিন (মোরগ) ও মো. ইয়াছিন (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শনিবার চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত রেজা ও চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মাশিউর ভোট কেন্দ্র পরিদর্শন করেন।